মৈপীঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরি পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে
দি নিউজ লায়নঃ দীর্ঘ কয়েক বছর পর মৈপীঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতে এল। এই পঞ্চায়েত আগে এস ইউ সি-সিপিএমের দখলে ছিল। শুক্রবার অনাস্থা ভোটে পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ১৪-৭ ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। এদিন এই ভোটকে ঘিরে অশান্তি এড়াতে প্রচুর সংখ্যক পুলিস মোতায়েন করা হয়েছিল।
প্রসঙ্গত, আগে ২১ টি আসনের মধ্যে সিপিএম ৬, এস ইউ সি আই ৭, তৃণমূল কংগ্রেস ৮ টি আসন ছিল। গুড়গুড়িয়া- ভুবনেশ্বরি অঞ্চলের যুব নেতা পিণ্টু মণ্ডল বলেন, কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত প্রধান মনোনীত করা হবে। দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়ন ব্যহত হচ্ছিল। এর ফলে এলাকায় উন্নয়নের কাজ আরও জোরদার হবে।

Post a Comment